পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ প্রস্তুতি ও সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঘূর্ণিঝড় প্রস্তুতি প্রকল্পের অবহিকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঘূর্ণিঝড় প্রস্তুতি প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর প্রদীপ কুমার দাস। সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার প্রতিনিধির উপস্থিত ছিলেন।
স্টার্ট নেটওয়ার্ক নেটওয়ার্কের সহযোগিতায় আভাস এ সভার আয়োজন করে। এ প্রকল্পের আওতায় আগামী দুই মাসে কলাপাড়ার সাগর তীরবর্তী দুর্যোগ কবলিত ধুলাসার ইউনিয়নের ঝুঁকিপূর্ণ চারটি আশ্রয় কেন্দ্রে দুর্যোগের সময় আশ্রয় নেয়া মানুষের যাতে বিশুদ্ধ পানি, স্যানিটেশন, সৌর বিদ্যুৎ এবং নিরাপদ সড়ক নিশ্চিত হয় সে লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি আশ্রয় কেন্দ্রের সমস্যা সমাধানে কাজ করবে। কলাপাড়া ছাড়াও বাউলের দুইটি ইউনিয়নে এ প্রকল্প বাস্তবায়ন হবে।