শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো আয়োজিত চার দিনব্যাপী 'ডিজিটাল লার্নিং উইক'-এ অংশ নিয়েছেন। গত রোববার (৬ সেপ্টেম্বর) রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্যারিসে ৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ইউনেস্কোর এই আন্তর্জাতিক আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। এবারের 'ডিজিটাল লার্নিং উইক'-এর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- 'ঊফঁপধঃরড়হ রহ ঃযব অমব ড়ভ অও: ঋধপঃং, ঋৎরপঃরড়হং, ঋৎড়হঃরবৎং' বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা।
সফরসূচি অনুযায়ী, শিক্ষামন্ত্রী ইউনেস্কোর সদর দপ্তরে আয়োজিত 'অমব ধঢ়ঢ়ৎড়ঢ়ৎরধঃবহবংং ধহফ অও রহ ঊফঁপধঃরড়হ' শীর্ষক সেশনে অংশগ্রহণ করেন। এছাড়া এই সপ্তাহের অন্যান্য প্লেনারি সেশনে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষাব্যবস্থার পরিবর্তন, শিক্ষাক্ষেত্রে এআই-এর উপযুক্ত ব্যবহার এবং শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আন্তর্জাতিক প্রতিনিধিদের সাথে আলোচনা করার কথা রয়েছে তার। ডিজিটাল লার্নিং উইকের এই বৈশ্বিক আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও কার্যকর প্রয়োগের মাধ্যমে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।