রাজিবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৩২ পিএম
রাজিবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চর রাজিবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

পরে উপজেলা হলরুমে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান,উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া ও অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সকল মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে ঝরে পড়া শিশু ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে