পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২৭ পিএম
পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

সনদপত্র বিতরণের মাধ্যমে পটুয়াখালীতে তিন দিনব্যাপী ‘বাংলাদেশে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৬ সেপ্টেম্বর দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ হিরুজ্জামান এনডিসি। জেলা প্রশাসক ড. মোঃ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মারুফ নেওয়াজ সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান সময়ে একটি বড় ইস্যু, পরবর্তি প্রজন্মের কাছে এটি হুমকি স্বরুপ। তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এখন থেকেই উদ্যোগ গ্রহণ করতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য বড় বড় দেশগুলো দায়ী হলেও ক্ষতিপূরণের অর্থ প্রদানের জন্য তারা অনেক শর্ত দিয়ে দেন যা পূরণ করে এই অর্থ পাওয়া সম্ভব হয় না। তাই আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হই তাই জন সচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। 

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে ৪ থেকে ৬ সেপ্টেম্বর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের ২৫ জন কর্মী অংশ নেন। প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে