গোমস্তাপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫৯ পিএম
গোমস্তাপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০ টায় শোভাযাত্রাটি রহনপুর সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে রহনপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী শ্যামরায় মিলনী সনাতন সংঘ মন্দিরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি মনতোষ চক্রবর্তী।  এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সাহা, রহনপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক মিটু চন্দ্র দাস, সদস্য রাজকুমার, সুশান্ত কুমার সহ অন্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে