চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৭ পিএম
চাটমোহরে দুই ফার্মেসিকে ৩৩ হাজার টাকা জরিমানা

পাবনার চাটমোহরে মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ চিকিৎসকের নমুনা ওষুধ সংরক্ষণ এবং অভিনব পন্থায় একটি ওষুধের প্যাকেট অন্য ওষুধ রেখে বিক্রি করায় দুই ফার্মেসীকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। গত বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কের পাশে অভিান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এসময় পাবনা ওষুধ প্রশাসনের সহকারি পরিচালক মিঠুন সাহা ্পস্থিত ছিরেন।  অভিযানে পৌর সদরের পুরাতন বাজার হাসপাতাল গেট সংলগ্ন মানতাশা ফার্মেসির সাইফুল ইসলামকে ৩০ হাজার টাকা ও  ও মতিন ফার্মেসির আঃ মতিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কয়েকটি ফার্মেসীকে বিক্রয় নিষিদ্ধ চিকিৎসকের নমুনা ওষুধ রাখার কারণে সতর্ক করা হয়।  উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান,মানতাশা ফার্মেসীতে ফার্মেসী মালিক অভিনব কায়দায় এক প্যাকেটের ওষুধ অন্য প্যাকেটে রেখে,মেয়াদ উত্তীর্ণ ওষুথ বিক্রি করে ভোক্তাদের সাথে প্রতারণা করছিলেন। যা দন্ডনীয় অপরাধ। ওষধ ব্যবসায় ইতিপূর্বে এরকম প্রতারণা তিনি দেখেননি। এক ওষধের বক্সে অন্য ওষধের লেবেল লাগিয়ে বিক্রি করা হচ্ছিল এই ফার্মেসীতে। একই সাথে এই ফার্মেসিতে প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়।  পাবনা জেলা ওষুধ প্রশাসনের সহকারি পরিচালক মিঠুন সাহা জানান,এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে