বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৫ পিএম
বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পন্ড করে দেয়াসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এক বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এক স্বেচ্ছাসেবক দল নেতার ছোট ভাইয়ের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। হামলা চেস্টার একটি ভিডিও বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। তবে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে।

ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাহিলাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার র‌্যালি শেষে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।  ওই আলোচনা সভার সঞ্চালকের দায়িত্বে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বায়জিদ সরদার। 

ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, র‌্যালি শেষে আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির পদধারী নেতৃবৃন্দের বক্তব্য দেওয়ার কথা থাকলেও সঞ্চালক বায়জিদ এবং বায়জিদ তার পছন্দের নেতার বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তের ঘোষনা দেয়। 

তার এমন অসাংগঠনিক কার্যকলাপের প্রতিবাদ করেন আসন্ন ইউপি নির্বাচনে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা নজরুল ইসলাম বুলবুল সহ আরো কয়েকজন নেতা। এসময় উত্তেজনা ছড়িয়ে পরলে স্বেচ্ছাসেবক দল নেতা বায়জিদের ছোট ভাই ওমর সরদার অনুষ্ঠানের মধ্যেই প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে বিএনপি নেতা নজরুল ইসলাম বুলবুলের ওপর হামলার চেষ্টা চালায়।  এসময় উত্তেজিত নেতাকর্মীরা ওমরকে ধাওয়া করলে ছুরি ফেলে সে পালিয়ে যায়।

বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করলেও এবিষয়ে মুখ খুলতে চাননি চেয়ারম্যান প্রার্থী ও সৌদি আরব পুর্বাঞ্চল শাখা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম বুলবুল।  তবে তার একনিষ্ঠ কর্মী ইব্রাহিম চোকদার অভিযোগ করে বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা বায়জিদ সরদার তার ছোট ভাইকে ফোন করে এনে হামলার চেষ্টা চালিয়েছে। হামলা চেষ্টা আমরা প্রতিহত না করলে বড়ধরনের ঘটনা ঘটতো। 


অভিযোগ করে যুবদল কর্মী ইব্রাহিম আরো বলেন, ওমর সরদার আগে বিএম কলেজে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিলো। ২০২৪ সালের ৫ আগস্টের পর ভোল পাল্টে সে নিজেকে ছাত্রদল দাবী করা শুরু করেছে। এ বিষয়ে অভিযুক্ত ওমর সরদারের বক্তব্য পাওয়া না গেলে তার ভাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বায়জিদ সরদার বলেন, পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী অনুষ্ঠান চলছিলো। কিন্তু অনুষ্ঠানস্থলে বুলবুল চোকদার চরমভাবে উত্তেজিত হয়ে পরলে উপস্থিত নেতাকর্মীদের সাথে তার বাগবিতন্ডা হয়েছে। সেখানে তাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের চেষ্টার কোন ঘটনা ঘটেছে কিনা তা আমার জানা নেই। এবিষয়ে ইউনিয়ন বিএনপির আহবায়ক সজল সরকার বলেন, বিষয়টি আমার জানা নেই। এব্যাপারে খোঁজখবর নিয়ে পুরোবিষয়টি জানানো হবে।

আপনার জেলার সংবাদ পড়তে