ঝিনাইদহের শৈলকুপার নাদ পাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া খাতুন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তিনি নাদপাড়া গ্রামের ও কাতলা গাড়ি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ কবির উদ্দিন বিশ্বাসের স্ত্রী। বুধবার দুপুরে চিকিৎসারত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে মৃত্যুবরণ করে। প্রত্যক্ষদর্শী ওয়াজেদ আলী মেম্বার জানান, মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া থেকে আসার পথে বাঁশগ্রাম নামক স্থানে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে বুধবার দুপুরে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যায়। এই ব্যাপারে শৈলকূপা থানার তদন্ত কর্মকর্তা শাকিল আহমেদ জানান সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসরত অবস্থায় নাদপাড়া ইস্কুলের শিক্ষিকা মোছাঃ রাবেয়া খাতুন নামের এক জন মারা গেছে বলে শুনেছি।