খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিমেল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলাতে মাঠ সফর ২০২৬ সম্পন্ন করেছে। বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে ৫ দিনের ওই সফরে লেভেল-৪. ১ম সেমিস্টার এর ২৮ জন ছাত্রছাত্রী অংশ নেয়। এ সময়ে তারা উপজেলার দুগ্ধ ও গরুর খামার, কৃষি এবং মৎস এলাকা পরিদর্শন ছাড়াও উপজেলা পরিষদের ১২ টি দপ্তরের কর্মকান্ড সম্পর্কে অভিজ্ঞতা গ্রহন করে।
সফর টিমের শিক্ষকরা জানান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকারের সার্বিক তত্বাবধানে এ মাঠ সফর ডিজাইন করা হয়। শ্রেনি কক্ষের তাত্বিক জ্ঞানকে মাঠ পর্যায়ে প্রয়োগ এবং প্রান্তিক খামারিদের কাজের ধরন সরাসরি পর্যবেক্ষণের জন্য কৃষি ও প্রানি সম্পদে সমৃদ্ধ কালীগঞ্জ উপজেলাকে তিনি নির্বাচন করেন।
বুধবার ছিল সফরের শেষ দিনে কালীগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে শিক্ষর্থীদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজোয়ানা নাহিদ। এ সময়ে আরো উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোর্শেদুল ইসলাম, লেকচারার, আনিকা আহমেদ, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম রনি, প্রানি সম্পদ কর্মকর্তা ডা: জিন্নু রাইন,কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার আকাশ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম রবি ও জামির হোসেন সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
সফরকারী টিমের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের তাত্ত্বিক ও বাস্তব জ্ঞানের সমন্বয় ছাড়াও খামারিদের সমস্যা চিহ্নিতকরণ ও সম্প্রসারন কৌশল অর্জন। প্রান্তিক খামারিদের সঙ্গে তথ্য বিনিময়, নতুন প্রযুক্তি হস্তান্তরের পদ্ধতি জানা এবং কার্যকর যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা। শিক্ষকরা আরো জানান,সম্প্রসারন এই মাঠ সফরে শিক্ষার্থীদের কেবল দক্ষ ভেটোরিনিয়াম ও প্রানি সম্পদ বিশেষজ্ঞ হিসেবে গড়ে তুলতেই সাহায্য করবে না, বরং বাংলাদেশের প্রানিজ আমিষের চাহিদা পূরণ ও টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবে।