দেলদুয়ারে কেক কেটে মজলুমের কন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৪ পিএম
দেলদুয়ারে কেক কেটে মজলুমের কন্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টাঙ্গাইলের দেলদুয়ারে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শে প্রতিষ্ঠিত পত্রিকা দৈনিক মজলুমের কন্ঠ ৩১ পেড়িয়ে ৩২ বর্ষে পদার্পন করেছে। এ উপলক্ষে দেলদুয়ার উপজেলা প্রতিনিধি অপু তালুকদার শিপলুর ব্যবস্থাপনায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী। প্রতিনিধি অপু তালুকদার শিপলুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শরিফুল ইসলাম (শরিফ), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজাদ মিয়া সহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় টাঙ্গাইলের জনপ্রিয় পত্রিকা মজলুমের কন্ঠের ভূয়সী প্রশংসা এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।    

আপনার জেলার সংবাদ পড়তে