সাম্য-মানবতার চেতনায় ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্বোধণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০৬:১০ পিএম
সাম্য-মানবতার চেতনায় ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্বোধণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে বরিশালের গৌরনদীতে ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সাহিত্যকর্ম, সাম্য, মানবতা ও দেশপ্রেমের আদর্শ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। 

তিনি নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, কবিরত্ন শিকদার রেজাউল করিম, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী শিশু একাডেমীর শিক্ষক ওস্তাদ বাবুল সোম।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে