মেলান্দহে নজরুল বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০৫:৪৫ পিএম
মেলান্দহে নজরুল বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জামালপুরের মেলান্দহে আলোচনা সভা ও নজরুল সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। 

এ উপলক্ষে ৩১ আগস্ট মালঞ্চ আব্দুল গফুর হাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির অতিথির বক্তব্য রাখেন-ইউএনও জিন্নাতুল আরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা সংসদেও কমান্ডার হামিদুল হক বিএবিএড, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, সাংবাদিক আজম খান, সাবেক যুবদল নেতা ফজলুল কাদের হেলাল প্রমুখ। 

অনুষ্ঠানে বাংলাদেশ বেতার-বিটিভির শিল্পী এবং কালচারাল ইউনিটির সভাপতি বাউল বিপ্লব মন্ডল এবং সাফিন মন্ডলের যৌথ পরিবেশনায় নজরুল গীতির পরিবেশন করা হয়। উল্লেখ্য, শিক্ষার্থীদের নজরুলী গীতি ও নজরুলের লেখা কবিতা আবৃত্তি অনুষ্ঠানকে প্রাণবন্ত রাখে।

আপনার জেলার সংবাদ পড়তে