ভৈরবে সড়ক সেতুতে মটর সাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে এক কিশোর নিহত

এফএনএস (আদিল উদ্দিন আহমেদ; ভৈরব, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০৫:৪২ পিএম
ভৈরবে সড়ক সেতুতে মটর সাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে এক কিশোর নিহত

কিশোরগঞ্জের ভৈরব সড়ক সেতুতে আজ ৩১ আগষ্ট সোমবার রাত ১২ টাই মটর সাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে মোঃ ফাহিম (১৭) এক কিশোর নিহত হয়েছে। সে ভৈরব পৌর এলাকার জগন্নাথপুর দক্ষিণ পাড়া স্বপন মিয়ার ছেলে। নিহত ফাহিম ভৈরব নদী বাংলা সেন্টার পয়েন্ট সংলগ্ন গাজী শাহিন স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল। 

পারিবারিক সূত্রে জানা যায়, ফাহিম রাতে মটর সাইকেল তাদের নিজ গ্যারেজে রাখতে গিয়েছিল। তখন আনুমানিক রাত ১১ টা, মটর সাইকেল ত্রুটির সার্থে ভৈরব দুর্জয় মোড় এলাকায় মেরামত করতে যায়, মেরামত শেষে তার নিজ গাড়িটি ফিট আছে কি না যাচাই করতে দুর্জয় মোড় হতে ভৈরব সেতু হয়ে আশুগঞ্জ প্রান্তের দিকে যেতে থাকে তখন নিয়ন্ত্রণ হাড়িয়ে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকে। খবর পেয়ে পথচারী ও তার পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে।

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ রুকুনোজ্জামান দুর্ঘটনার খবর আমরা সাথে সাথে পাই। তবে ভৈরব হাইওয়ে থানার সহযোগীতায় নিহত ফাহিমের লাস পরিবারের কাছে হস্তান্তর করি।

আপনার জেলার সংবাদ পড়তে