গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মসজিদচালা এলাকায় অভিযান চালিয়ে বিএনপি নেতার খামার থেকে ৫টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা মেয়ে সহ ৩ গরু চোর কে আটক করেছে পুলিশ ।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যার দিকে মসজিদচালা এলাকার মোখলেস মাস্টারের ভাড়াকৃত খামারে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চোরচক্র গরু ৫টি চুরি করে এনে বিক্রির উদ্দেশ্যে ওই খামারে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ অভিযান চালিয়ে খামার থেকে পাঁচটি গরু উদ্ধার করা হয়, ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়।
আটকৃতরা হলো দিনাজপুরের বীরগঞ্জ থানার দৌলতপুর গ্রামের মৃত ইদ্রিস মুন্সির ছেলে মুজিবুর রহমান (৪৫), তার মেয়ে রোবিনা আক্তার (২৫) এবং ঝিনাইদহ জেলার কাঞ্চনচন্দ্র এলাকার মৃত বরুজের মেয়ে সালমা আক্তার (৩২)। এর মধ্যে গরু কিনতে আসা ফজলু ও বদর উদ্দিন নির্দোষ হওয়ায় পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান,বিএনপি নেতা মুখলেস মাষ্টার এলাকার প্রভাবশালী ব্যাক্তি হওয়ায় কেউ কিছু বলতে সাহস পায়না। এই সুযোগে চোরচক্র গরু ৫ টি চুরি করে এনে নিরাপদ আস্তানায় রেখেছিল।
এ বিষয়ে বিস্তারিত জানতে গরুর খামার ও তার বাড়িতে গিয়েও মুখলেস মাষ্টার কে পাওয়া যায়নি। তবে তার বাড়ির লোকজন জানায়, আমাদের গরুর খামারটি সিনাবহ এলাকার সুমনের কাছে মাসিক ভাড়া হিসেবে প্রদান করেছি। সেখানে যা ঘটেছে এ বিষয় সকল দায় দায়িত্ব সুমন বহন করবে।
কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা গরুগুলোর প্রকৃত মালিকানা যাচাই করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে গরুগুলো হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
আব্দুল আলীম অভি
কালিয়াকৈর
মোবাইলঃ ০১৭১২৮৮৬২২৯