পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযথ মর্যাদায় নজরুল বর্ষের শুভ উদ্বোধন এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপা মণি দেবীর সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, তৌকির আহমেদ ,উপজেলা সহকারী প্রাথমিক কর্মকর্তা আব্দুল মানিক চৌধুরী। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে নজরুল বর্ষ নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পরিবেশনা অনুষ্ঠিত হয়। নজরুলগীতি, কবিতা আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম তুলে ধরা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।