কাপাসিয়ায় বেশি দামে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০২:২৫ পিএম
কাপাসিয়ায় বেশি দামে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
গাজীপুরের কাপাসিয়ায় বেশি দামে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। ৩০ আগস্ট রোববার বিকালে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক। সূত্র জানায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের চালার বাজারে অবস্থিত মেসার্স খোরশেদ এন্টারপ্রাইজ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ ছিল। ফলে অভিযান চালিয়ে ডিলারের ম্যানেজার মো. ইসহাক হোসেনকে হাতেনাতে প্রমাণ পেয়ে ভুক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাকিল আহমেদ, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, ভূমি অফিস কর্মকর্তা সিব্বির আহমেদ প্রমুখ। এছাড়া অভিযান পরিচালনার সময় থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
আপনার জেলার সংবাদ পড়তে