গজারিয়ায় শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৬, ০৬:৪৯ পিএম
গজারিয়ায় শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রথম শ্রেণীর শিক্ষার্থীকে শাসন করায়  শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে অভিভাবকদের বিরুদ্ধে,এই ঘটনায় হামলাকারীদের বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী'রা। রবিবার (৩০আগষ্ট)বিকাল ৪:৩০ঘটিকায় উপজেলার বাউশিয়া ইউনিয়ন এর মধ্য বাউশিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে। মারধরের শিকার ঐ শিক্ষিকার নাম জানাতুল ফেরদৌস,তিনি মধ্য বাউশিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের আরবী শিক্ষক।

মারধরের শিকার ঐ শিক্ষিকা কান্না জড়িত কন্ঠে বলেন,গত মঙ্গলবার ক্লাসে সিনথিয়া পাশ্ববর্তী আরেক শিক্ষার্থীর সাথে খাতা নিয়ে দুষ্টামি করলে আমি তাকে ধমক দেই, মেয়েটা বাড়িতে গিয়ে তাঁর মা'কে জানান আমি তাকে মেরেছি পরে এই বিষয়ে প্রধান শিক্ষক এর কাছে বিচার দিলে, তিনি বিষয়টা মীমাংসা করে দেন, আজ বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে হঠাৎ ঐ শিক্ষার্থীর মা সাথী,মামা মারুফ ও নানী মোরশেদা আমার পথরোধ করে এলোপাথাড়ি ভাবে কিল ঘুষি মারতে থাকে পরে গেলে, লাথি মারে ও জামা কাপড় ছিড়ে শ্লীলতাহানি করে। এ বিষয়ে অভিযুক্ত সিনথিয়ার নানী মোরশেদা বেগম মুঠোফোনে জানান,আমার নাতিনের সাথে আরেক ছাত্রীর দুষ্টুমির ঘটনায় ঐ শিক্ষিকা আমার নাতনিকে মারধর করে কিন্তু অপর ছাত্রীকে কিছুই বলে নাই আজ রাস্তা দিয়ে যাওয়ার সময় ঐ শিক্ষিকা আমাদের দেখে গালমন্দ করায় প্রতিবাদ করায় আমার মেয়ের সাথে তাঁর হাতাহাতি'র ঘটনা ঘটে।  বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন,খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে