বিরলে গোয়ালঘরের আগুন অন্যত্র ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস এর কর্মীরা। অল্পের জন্য রক্ষা পেলো প্রতিবেশিসহ গ্রামের অন্যান্য ঘর-বাড়ী।
রবিবার দুপুরে উপজেলার ০৫ নং বিরল ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের পুরিয়া গ্রামের রহিম উদ্দীন এর ছেলে বাবুল হোসেন এর গোয়ালঘরে আগুন লেগে প্রচুর ধোয়ার সৃষ্টি করে। প্রতিবেশিরা আগুন দেখতে পেয়ে তাৎক্ষনিক নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিরল স্টেশন এর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে অল্পের জন্য বিশাল ক্ষয়ক্ষতি হতে রক্ষা পায় প্রতিবেশিসহ গ্রামের অন্যান্য ঘর-বাড়ী।