জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থনকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন বরিশালের নদী বেষ্টিত মুলাদী উপজেলার ৫নং চরকালেখা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুল হক খান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে চরকালেখা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন। মো. নুরুল হক খান ৫নং চরকালেখা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি চরকালেখা ইউনিয়নের কৃতী সন্তান মরহুম আবদুল লতিফ খানের মেঝ ছেলে। পেশাগত জীবনে তিনি একজন সমাজসেবক, সাংবাদিক ও কলামিস্ট হিসেবে পরিচিত।=
একান্ত সাক্ষাৎকারে মো. নুরুল হক খান বলেন, “আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি। আমি চরকালেখা ইউনিয়নের জনগণের মাঝেই বেঁচে থাকতে চাই। জনগণই আমার মূল শক্তি।”
তিনি আরও বলেন, “আমি একটি মাদকমুক্ত চরকালেখা ইউনিয়ন গড়ে তুলতে চাই। মাদকের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করাই আমার অন্যতম অঙ্গীকার।”
নুরুল হক খান বলেন, আমি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে আরও সুশৃঙ্খল, জনবান্ধব ও আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। পাশাপাশি শিক্ষা বিস্তারে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তার ভাষায়, “আমি জনগণের মাঝে একটি বার্তা নিয়ে এগিয়ে যেতে চাই-আমরা একটি সুশৃঙ্খল ও আদর্শ ইউনিয়ন পরিষদ চাই। কলমই হোক মূল শক্তি, শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে।”
তিনি বলেন, উন্নয়ন ও জনকল্যাণের পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা, শিক্ষার প্রসার এবং সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিতভাবে কাজ করতে চান তিনি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নুরুল হক খান চরকালেখা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন-জনগণের ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে চরকালেখা ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।