শান্তিপূর্ণ পটুয়াখালীর দশমিনায় আইনশৃঙ্খলার অবনতি, নৈরাজ্য সৃষ্টি করতে বিএনপি নেতা লেলিন মেম্বারের ওপর সন্ত্রাসী হামলাকারী দুর্বৃত্ত এবং এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাও করার হুমকি দিয়েছেন উপজেলা শ্রমিক অধিকারের আহ্বায়ক মোঃ ইলিয়াস হোসেন রাকিব। বৃহস্পতিবার বিকালে উপজেলার সচেতন নাগরিক সমাজ আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এ হুমকি দিয়ে আল্টিমেটাম দেয়া হয়।
এ সময় মানববন্ধনে বক্তারা আরো বলেন, বর্তমানে রাষ্ট্রক্ষমতায় বিএনপি কিন্তু তাদের বাহু বলের ক্ষমতায় মাদক, চাঁদাবাজি সন্ত্রাসী সিন্ডিকেট হবে এবং তাদের ধারা কিছু বিএনপি নেতারা হামলার শিকার হবে এটা আমরা কল্পনাও করতে পারি নাই। তাই আমরা প্রশাসনকে বলতে চাই দশমিনা উপজেল চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে আমরা আরো কঠোর আন্দোলনের মাধ্যমে থানা ঘেরাও করতে বাধ্য হব।
এ সময় দশমিনা উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কেএম ইমরান শাহিন ক্ষোভ জানিয়ে বলেন, ৫ ই আগস্ট এর পরবর্তী বাংলাদেশ যেখানে মানুষ শান্তিতে ব্যবসা-বাণিজ্য সহ সকল কার্যক্রম করার কথা ছিল, সেখানে কিছু চাঁদাবাজ দখলবাজ মাদক ব্যবসায়ী হয়ে সাধারণ মানুষের মনে অশান্তিকর পরিবেশ সৃষ্টি করছে, ১২ ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে সাধারণ জনগণ তার জবাব দিয়েছেন। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে পরবর্তী সময় মানুষ দল-মত নির্বিশেষে শান্তিতে বসবাস এবং ব্যবসা-বাণিজ্য সহ সকল কাজে সুন্দর পরিবেশ পেয়েছেন। এই সুন্দর পরিবেশ বিঘ্ন করার জন্য কিছু সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সামান্য ঘটনাকে কেন্দ্র করে মারামারি হানাহানি কর্মকান্ডে লিপ্ত হচ্ছেন, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে সকল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করবেন, দশমিনায় যদি কেউ অশান্তির চেষ্টা করেন সুশীল সমাজ আপনাঁদেরকে বিন্দু পরিমাণ ছাড় দিবে না।ইদানিং ভিউ ব্যবসায়ী ইলিয়াস আলী সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপ্রচার চালাচ্ছেন,আমরা সকল অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আমরা পটুয়াখালী-৩ দশমিনা গলাচিপার অভিভাবক প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক এর দৃষ্টি আকর্ষণ করছি, মানুষ আপনাকে ভোট দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সকল ধরনের ব্যবসা-বাণিজ্য সহ সুন্দরভাবে শান্তিতে বসবাস করতেছে এই পরিবেশ বজায় রাখার জন্য আপনার আমুগা থেকে আপনি সর্বোচ্চ শক্ত অবস্থান গ্রহণ করবেন।দশমিনার সাধারণ জনগণ আপনার সাথে ছিল আছে এবং ভবিষ্যতে ও থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক জুয়েল আমিন,উপজেলা গণঅধ্যিকার পরিষদের সহ-সভাপতি আফজাল হোসেন, দেলোয়ার পঞ্চায়েত, সাংগঠনিক সম্পাদক মাতুব্বর ও উপজেলা বিএনপি ও গণবাধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ উপজেলা সচেতন নাগরিক সমাজ।
এর আগে চলতি মাসের ২৪ আগস্ট রাত দেড় টার দিকে ২ নং আলিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ওই ইউনিয়নের বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ লেলিন উপর ঘটনা কে কেন্দ্র করে উপজেলা যুবদলের সমর্থক তালহা তুহিন এর সাথে তুচ্ছ কথা নাকি কেন্দ্র করে কথা কাটাকাটি হলে একপয় হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ওই হামলার লেলিন আহত হয়। পরে ঘটনার কথা শুনতে পেয়ে স্থানীয় গণধিকার ও বিএনপি নেতারা গিয়ে উত্তর করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল (সেবাচিম)হাসপাতালে পাঠান।
এরপরে লেলিনের পক্ষ থেকে মোসাম্মৎ আসমা বেগম ৬ জনকে আসামি ও ১০ জনের অধিক অজ্ঞাতনামা আসামি করে দশমিনা থানায় একটি এজাহার দাখিল করে। এদিকে দশমিনা থানা ঘেরাও করার বিষয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, ইতিমধ্যে ওই মামলার একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।