গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় বুধবার ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে।
নবী প্রেমিক জনতা, আহলে সুন্নাত ওয়াল জামাত ও ভক্তের মিলনঘরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত জুসনে জৌলুশটি উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে থেকে বের হয়। র্যালিটি ঢাকা -টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবারের পীর ও ভক্তের মিলনঘরের সভাপতি পীরজাদা আব্দুল আলীম অভি, আল কাদরী আল বৈরাবরী।
আলোচনায় অংশ নেন, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত কন্ঠ শিল্পী শাহ্ মোঃ এরশাদ ফকির, বৈরাবরী দরবারের পীর সৈয়দ সোহেলুর রহমান পাভেল, গোসাত্রা দরবারের পীর প্রফেসর নজরুল ইসলাম বাদল, কালিয়াকৈর ওয়াইসিয়া দরবারের পীর শাহ আশেক মুর্শেদ সুজন, বিশিষ্ট সমাজ সেবক জংসের আলী খান, ভক্তের মিলনঘরের সাধারণ সম্পাদক শেখ মালেক, সাংবাদিক সোহেল মিয়া প্রমুখ। পরে মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন খলিফায়ে বৈরাবরী মুফতি নুরুল ইসলাম আল কাদরী।