শরণখোলায় কার্বন নিঃসরণ হ্রাস ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৬:৪৩ পিএম
শরণখোলায় কার্বন নিঃসরণ হ্রাস ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ

"সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি "এ প্রতিপাদ্যকে  সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা  কার্বন নিঃসরণ হ্রাস  ও উপকূলীয় পরিবেশ সুরক্ষায় একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়  সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

গত মঙ্গলবার (২৫ আগস্ট)  দুপুরে শরণখোলা উপজেলার আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ  (পিএফজির) আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার উদ্যোগে পরিচালিত দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের  মাল্টি স্টেক হোল্ডার  ইনিশিয়েটিভ ফর   

 পিস  অ্যান্ড স্ট্যাবিলিটি  প্রকল্পের  আওতায়  এ কর্মসূচি পালিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আফজাল হোসেন মানিক, উপজেলা  মহিলা দলের সাধারণ সম্পাদক আসমা আক্তার, বিএনপির নেত্রী ইভা জামান, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন গাজী, ,   ইসলামী আন্দোলন বাংলাদেশ শরণখোলা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুসা সাইফি, জামায়াতে ইসলামির নেতা মাস্টার মো: নুরুজ্জামান মীর, প্রকল্পের কো-অর্ডিনেটর  মো: রেজবিউল কবির ও পি এফজির পিস অ্যাম্বাসেডর সাংবাদিক সাবেরা ঝর্না প্রমখ। 

  একই দিন বিকেলে   উপজেলার ৪১ নং উত্তর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বৃক্ষরোপন করা হয়।  এ সময় বিদ্যালয়ের সভাপতি মো: মিজানুর রহমান,  ও শিক্ষক নেতা মিজানুর রহমান , এস এম সির সদস্য আলাউদ্দিন তালুকদার ও শিরিন আক্তার সহ  ঐ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । 

শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি ও শরণখোলা পিস ফ্যাসিলিটেটর এর সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা কার্বন নিঃসরণ কমানো এবং উপকূলীয় পরিবেশ জীববৈচিত্র্য  রক্ষায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে বৃক্ষরোপনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শান্তি সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়াই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। 

সাবেরা ঝর্ণা

আপনার জেলার সংবাদ পড়তে