কয়রায় বাঘ বিধবা নারীদের জেলা প্রশাসকের ফুড প্যাক বিতরণ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) :
| আপডেট: ২৫ আগস্ট, ২০২৬, ০৪:১৫ পিএম | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৪:১৫ পিএম
কয়রায় বাঘ বিধবা নারীদের জেলা প্রশাসকের ফুড প্যাক বিতরণ

কয়রা উপজেলার ৭ টি ইউনিয়নের ১৫০ জন বাঘ বিধবা নারীদের মাঝে ফুড প্যাক বিতরণ করেছেন খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। মঙ্গলবার (২৫ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই ফুড প্যাক বিতরণ করা হয় । ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত বলেন, বাঘ বিধবা নারীরা খুব অসহায়ের মধ্যে জীবন যাপন করে থাকে।  তাদের কষ্ট লাঘবে খুলনা জেলা প্রশাসক কার্যালয় হতে বিভিন্ন সাহায্য সহযোগিতা করা হবে। এ সময়  উপস্থিত ছিলেন কয়রা  উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শ্রাবনী বিশ্বাস, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হাসান, মোঃ মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান প্রমুখ। এর আগে জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত কয়রা উপজেলার ৫০ পরিবারের মাঝে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়ধীন ৩ হাজার লিটার ধারন ক্ষমতা বৃষ্টি পানি সংরক্ষণের পানি ট্যাংকি বিতরণ করেন। এ ছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসুচীর অংশ হিসাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তির অনুদান বিতরণ করেন। এর আগে  জেলা প্রাশাসক, কয়রা থানা, ভুমি অফিস,  মহিলা বিষয়ক অফিস, মহারাজপুর ইউনিয়ন পরিষদ, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করার পাশাপাশি উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন কর্মসুচীতে অংশ গ্রহন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে