ঝিনাইদহের শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন নতুন ভুক্ত মালিথিয়ার চাকদা ব্রিজের সামনের জায়গায় বালু ভরাট করে দখলের অভিযোগে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী বালু সরিয়ে ব্রিজটি দখলমুক্ত করার নির্দেশ দেওয়ার পরও সেই নির্দেশ উপেক্ষা করে ভেকু মেশিন দিয়ে দ্রুত বালু ভরাটের কাজ চালানোর অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজের ওপর বালু ফেলে দখলের চেষ্টা চালিয়ে আসছিল একটি চক্র। বিষয়টি নজরে আসার পর শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী ব্রিজটি দখলমুক্ত করতে দুই দিনের মধ্যে বালু সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। স্থানীয় জাহিদ নামের এক ব্যক্তি জানান সরকারি কর্মকর্তারনির্দেশ না মেনে এই চক্রটি , বালু ফেলা বন্ধ না করে উল্টো আরও দ্রুতগতিতে বালু ভরাট শুরু হয়েছে। এবার শ্রমিকের পাশাপাশি ভেকু মেশিন ব্যবহার করে দ্রুত জায়গাটি দখলের চেষ্টা চলছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
জানা গেছে স্থানীয় , দুলাল খা, শুকুমার নামের দুই ব্যক্তি এ দখলচেষ্টা করছে।
স্থানীয়দের দাবি, সরকারি জায়গা ও ব্রিজের অংশ দখল করে বালু ভরাটের এ কর্মকাণ্ড দ্রুত বন্ধ করে ব্রিজটি দখলমুক্ত করা হোক। একই সঙ্গে প্রশাসনের নির্দেশ অমান্য করে কাজ চালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ ব্যাপারে শৈলকূপা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী জানান অবৈধভাবে বালু ফেলে যারা এই জায়গা দখল করেছে তাদের দ্রুত বালু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুনছিতারা আমার নির্দেশ না মেনে পূর্বের মতোই ভালো খেলে যাচ্ছে।তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।