২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০৪:৩৯ পিএম
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। ঘোষণা করা হয়েছে পরীক্ষার নতুন সম্ভাব্য সময়সূচি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১৪ মার্চ। লিখিত পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আগামী ৭ জানুয়ারি থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। গত মে মাসে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিলেন। তবে সোমবারের বৈঠকে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, পরীক্ষা পেছানোর আর কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়েই পরীক্ষা সম্পন্ন করা হবে। জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থেকে সরে এসে নতুন করে ১৪ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে