ঘোড়াঘাটে প্রবাসীর বাড়ীতে হামলা,ভাংচুর,লুটপাট

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০২:৫৬ পিএম
ঘোড়াঘাটে প্রবাসীর বাড়ীতে হামলা,ভাংচুর,লুটপাট

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আফসারাবাদ কলোনীর লুৎফা বেগম নামের এক লন্ডন প্রবাসীর বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এ বিষয়ে প্রবাসীর আত্বীয় আবদুল্লাহ আল মনসুর বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করেন।মামলা এজাহার সূত্রে জানা যায়,বাদির সৎ মামা সামসুল আলম অনিকের সাথে বাদীর জমিজমা সংক্রান্ত পুর্ব শত্রুতা চলে আসছিলো। এরই জের ধরে গত ১১ ও ১২ই আগষ্ট রাতে  অনিক ৫/৬জন ভাড়াটিয়া দুষ্কৃতকারী নিয়ে ওই বাড়ীতে হামলা চালায়।বাদী প্রানভয়ে পালিয়ে একটি রুমের ভিতর আশ্রয় নেয়। পরে অনিকের নেতৃত্বে হামলা ও ভাংচুর করে বাড়ী থেকে ফ্রিজ,সিলিন্ডার,সিসি কেমেরা সহ বাড়ীর বেষ্টনী কাটা তারের বেড়া লুট করে নিয়ে যায়। এতে করে তার ক্ষতির পরিমান সাড়ে ৩ লক্ষ টাকা বলে জানা যায়। বাদী বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের নিকট আবেদন জানিয়েছেন। উল্লেখ্য বাড়ীর মালিক মৃত মছদ্দর আলী লস্করের ছেলেমেয়েরা বিদেশসহ দেশের বিভিন্নস্থানে বসবাস করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে