মণিরামপুরে বিএনপি নেতা আসাদুজ্জামান মিন্টুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬, ০৮:২১ পিএম
মণিরামপুরে বিএনপি নেতা আসাদুজ্জামান মিন্টুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মণিরামপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা পরিষদের অডিটোরিয়ামে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি এ্যাড. সাবেরুল হক সাবু। থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসের যৌথ পরিচালনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যশোর আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাড. এমএ গফুর, থানা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান, আব্দুল মোতালেব গাজী, গাজী সাত্তার, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাবেক সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ প্রমূখ।

সম্প্রতি, আসাদুজ্জামান মিন্টু অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে পরিক্ষা-নিরিক্ষা শেষে তার হার্টের সমস্যা ধরা পড়ে। চিকিৎসকরা জানান, তার ওপেন হার্ট সার্জারি করা জরুরী। সে কারণে আগামী ২২ আগস্ট ঢাকার গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে আসাদুজ্জামান মিন্টুর ওপেন হার্ট সার্জারি করা হবে বলে জানিয়েছে তার জৈষ্ঠাপুত্র সোহানুজ্জামান তোহা।

আপনার জেলার সংবাদ পড়তে