আশাশুনিতে নজরুল বর্ষ ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬, ০৭:৪১ পিএম
আশাশুনিতে নজরুল বর্ষ ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা

আশাশুনিতে নজরুল বর্ষ, নতুন কুঁড়ি, ৪৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ২০২৬ সুষ্ঠু ও সফল ভাবে অনুষ্ঠানের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঃ গফুর, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলার ৮টি সাব জোনের প্রধান, ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ১ সেপ্টেম্বর জোন পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে নজরুল বর্ষ উদযাপন, ১৭ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাকী সকল অনুষ্ঠান সেপ্টেম্বর ও অক্টোবর ২ মাসে অনুষ্ঠিত হবে এবং সকল অনুষ্ঠান সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে