দিঘলিয়ায় জাতীয় মৎস্য পক্ষের দ্বিতীয় দিনে “রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” মৎস্য পক্ষের এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ‘মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুল বারী হেলাল।
প্রধান অতিথি আজিজুল বারী হেলাল বলেন, “দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নিরাপদ মৎস্য উৎপাদনকে এগিয়ে নিতে হবে।” তিনি মৎস্য সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। মৎস্য সম্পদের সুষ্ঠু সংরক্ষণ, প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই উৎপাদন বাড়াতে হবে।
প্রধান অতিথি আজিজুল বারী হেলাল আরও বলেন, “দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নিরাপদ মৎস্য উৎপাদনকে এগিয়ে নিতে হবে।” তিনি মৎস্য সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
গতকাল সোমবার(১৭ আগষ্ট) দুপুর দুইটার সময় দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন দিঘলিয়া উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খান জুলফিকার আলি জুলু, খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, জেলা বিএনপির সদস্য মোঃ আনিসুর রহমান, শরীফ ইকবাল হোসেন, আরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, রেজাউল ইসলাম, নয়ন, দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মোনায়েম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হুসাইন, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাও সানওয়ার হুসাইন মাসুম, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা তথ্য অফিসার সাঈদা খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সফল মৎস্য চাষিরা, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
সভায় অবৈধভাবে মাছ শিকার বন্ধ, জলাশয়ের পরিবেশ সংরক্ষণ, মাছের প্রজনন মৌসুমে আইন মেনে চলা এবং নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মৎস্যচাষিদের আধুনিক ও পরিবেশবান্ধব চাষাবাদে উদ্বুদ্ধ করার বিষয়েও আলোচনা করা হয়। মতবিনিময় শেষে প্রধান অতিথি সকলকে নিয়ে দিঘলিয়া উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।