নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জেরে রুমা আক্তার (৪০) নামে দুই সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের হাজারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার ওই বাড়ির জাফরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরে তিনি আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন।
খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকার জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।