অযৌক্তিক আন্দোলন করে জনগণের ভোগান্তি তৈরী করছে বিরোধী দল: ডা. জাহেদ উর রহমান

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৬, ০৫:২৩ পিএম
অযৌক্তিক আন্দোলন করে জনগণের ভোগান্তি তৈরী করছে বিরোধী দল: ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্রেটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিরোধী দল দায় চাপিয়ে দেবেন, এটা তারা করবেই, কিন্তু ব্লেম করা উচিত না। বিরোধী দল অপ্রয়োজনে সরকারের ওপর চাপ প্রয়োগ করলে, দুর্ভোগ সৃষ্টি করলে জনগণ তাদের রিজেক্ট করবে।  রাজপথের চেয়ে ভালো জায়গা সংসদ, তারা সেখানে যাক, যুক্তি তুলে ধরুক। তারা অযৌক্তিক আন্দোলন করে জনগণের ভোগান্তি তৈরী করছে।

তিনি বলেন, ভূ-গর্ভস্থ প্রচুর গ্যাস থাকলেও তা উত্তোলন না করে দেশী-বিদেশী কোম্পানিকে সুবিধা দিতে এলএনজি আমদানীতে মেতেছিলো ১৭ বছর। বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধান হতে দুই বছর সময় লাগবে, তবে সহনীয় মাত্রায় রাখতে কাজ করছে

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব দীপংকর বিশ্বাস, ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান প্রমুখ।

ডা. জাহেদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে হবে। বিপন্ন প্রায় সাংস্কৃতিক কর্মকান্ডে গতি আনতে হবে। এছাড়া সাংস্কৃতিক কার্যক্রম বাড়াতে জেলা প্রশাসকদের প্রতি আহবান জানান তিনি। 

আপনার জেলার সংবাদ পড়তে