মেহেরপুরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

ফারুক আহমেদ,মেহেরপুর
| আপডেট: ১৮ আগস্ট, ২০২৬, ১১:২৫ এএম | প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৬, ১১:২৫ এএম
মেহেরপুরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

মেহেরপুরের নুরপুর গ্রামে সাপের কামড়ে বিলকিস আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত মধ্যে রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। বিলকিস আক্তার নুরপুর গ্রামের খোকনের স্ত্রী সে তিন সন্তানের জননী।

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নুরপুর গ্রামে সাপের কামড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের নাম বিলকিস আক্তার (৩৫)। তিনি তিন সন্তানের জননী। তার স্বামী বেবী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন।

প্রতিবেশি ও স্বজনরা জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বিলকিস নিজ বাড়ির কক্ষে ঘুমাচ্ছিলেন। এ সময় একটি সাপ এসে তার কানে কামড় দেয়।  বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে তাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয় এবং ঝাড়ফুঁক করা হয়। তবে অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে থাকে। পরে তাকে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, সেখানে সাপের বিষের ভ্যাকসিন নেই। ফলে রোগীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় রেফার করা হয়। কুষ্টিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তার মৃত্যু হয়।

আপনার জেলার সংবাদ পড়তে