রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। " এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার ১৬ আগষ্ট রাজশাহী বাগমারা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা, মৎস্য উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সহকারী কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগমারা আসনের সাংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, বাগমারা উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুস সোবহান, যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদৎ হোসেন, ভবানীগঞ্জ পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর রহমান, মৎস্য চাষী আক্কাস আলী, ডালিম হোসেন প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।