চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ১৬ আগস্ট, ২০২৬, ০৬:৫১ পিএম | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০৬:৫১ পিএম
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

“রুপালী মৎস্য স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে উদ্বোধন করা হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। মৎস্য উৎপাদনে সাফল্য,মানব সম্পদ সংরক্ষণ.নিরাপদ ও মান সম্মত মাছ উৎপাদন,জেলেদের জীবনমান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করাই এবারের আযোজনের মূল লক্ষ্য বলে জানা গেছে। 

জাতীয় মৎস্য পক্ষ উদযাপনে পাবনার চাটমোহর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর নানা কর্মসূচি গ্রহণ করেছে। রবিবার (১৬ আগস্ট) সকাল বের হয় বনাঢ্য র‌্যালী। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ,বিএনপি নেতা এ এম জাকারিয়া,রবিউল করিম তারেক,প্রেসক্লাবের সাবেক সভাপতি,দৈনিক আমাদের বড়াল সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল,মৎস্যজীবি আবু রায়হান,মৎস্যচাষি শফিকুল ইসলাম,মৎস্য খামারী মাসুদ রানা প্রমুখ।  অনুষ্ঠানে মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ৪ জনকে পুরস্কৃত করা হয়। শেষে ছিলো বিলে মাছের পোনা অবমুক্ত। 

আপনার জেলার সংবাদ পড়তে