দেলদুয়ারে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০৫:৩৮ পিএম
দেলদুয়ারে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

টাঙ্গাইলের দেলদুয়ারে র‌্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত ও সফল খামারীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ উদযাপিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর নেতৃত্বে রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান অপু তালুকদার শিপলু। আলোচনা সভা শেষে সফল মৎস্য খামারীদের মাঝে পুরস্কার বিতরণ ও উপজেলা প্রশাসন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে