সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশনের বনরক্ষীরা অভিযান চালিয়ে প্রবেষ নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে মাছ শিকারের অভিযোগ ৩ জেলেকে আটক করেছে। এ সময় তাদের নিকট হতে ১টি নৌকা চিংড়ি মাছ সহ অবৈধ ভেশাল জাল উদ্ধার করা হয়। জানা গেছে, রবিবার (১৬ আগষ্ট) ভোর ৪ টার দিকে কুলুখালি এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটক জেলেরা হলেন মজিবার রহমা (৫৭) সাইফুল ঢালী (৪০) ও মনিরুজ্জামান বাবু (২৯)। অভিযান পরিচালনা করেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রেরন করা হয়েছে।