নিজের গাড়ীর চাপায় পড়ে নিহত হয়েছে চালক হাফিজুল ইসলাম (৩৫) নামের এক যুবক। বুধবার (১২ আগষ্ট) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-আশুলিয়া সড়কের ঢউর চৌরাস্তা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিহত হাফিজুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের কালাম মন্ডলের ছেলে। হাফিজুল ইসলাম উইন্টার ড্রেস কোম্পানির গাড়ি চালক ছিলেন।
জানা গেছে, হাফিজুল ইসলাম মালামাল নিয়ে কার্গো ট্রাকে করে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। মাঝে কার্গো ট্রাকটির সমস্যা দেখা দেয়। ঢউর চৌরাস্তার একটি গ্যারেজের সামনে গাড়ি থামিয়ে মেকারকে দেখাছিলেন। এ সময় গাড়ি হটাৎ স্ট্রাট হয়ে তার বুকের উপর উঠে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তুরাগ এলাকার একটি বেসরকারি হাসাপাতালে নেওয়া হয়। তার অবস্থা বেগতিক দেখে টংগি হাসাপাতালে নেওয়া হলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাফিজুল ইসলামের চাচা চান্দু মন্ডল।