চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আহত ৪

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ০৪:৩৬ পিএম
চাটমোহরে সড়ক দুর্ঘটনায় আহত ৪

পাবনার চাটমোহরে সিএনজি চালিত অটোরিকশা ও গরুবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে চাটমোহর-পাবনা সড়কের মথুরাপুর তেনাপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান,তেনাপীর এলাকায় সিএনজি ও গরুবাহী ট্রলির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং সিএনজিতে থাকা চার যাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন,পাবনা সদর উপজেলার আটুয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে মোহাম্মদ মনিব হোসেন (৩৫), একই গ্রামের খলিলুর রহমানের ছেলে মো. স্বপন মিয়া (৩৮),ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা গ্রামের মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ বাবুল মিয়া (৪৫) এবং একই গ্রামের আব্দুস সামাদ প্রামাণিকের মেয়ে মোছা. সাবিনা পারভীন (৩৮)।

দুর্ঘটনার খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি ও গরুবাহী ট্রলিটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে ট্রলির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান জানিয়েছে,দুর্ঘটনার পর দুটি যানবাহন জব্দ করা হয়েছে। ভুটভুটির চালক ও হেলপার পালিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে