দৌলতপুর সীমান্তে অস্ত্র-গুলি এবং চোরাচালানী পণ্য উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ১১ আগস্ট, ২০২৬, ০৫:১০ পিএম | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৫:১০ পিএম
দৌলতপুর সীমান্তে অস্ত্র-গুলি এবং চোরাচালানী পণ্য উদ্ধার

কুষ্টিয়ার  দৌলতপুর সীমান্তে চোরাচালান, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি এবং ভারতীয় ২,২৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও চোরাচালানী মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশত) টাকা।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির একটি চৌকস বিজিবি টহল দল মানিকেরচর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির আনুমানিক সিজার মূল্য (দশ হাজার চারশত) টাকা।

পরবর্তীতে ১১ আগস্ট মঙ্গলবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ প্রাগপুর বিওপির একটি চৌকস বিজিবি টহল দল গরুরা ঈদগাহ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২,২৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাতার বিড়ির আনুমানিক সিজার মূল্য (এক লক্ষ পঁচিশ হাজার চারশত) টাকা। উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্তের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে সর্বদা সতর্ক ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত এলাকায় চোরাচালানসহ সকল প্রকার অবৈধ কর্মকান্ড প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান  অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে