এসএসসিতে উপজেলা সেরা এনামের স্বপ্ন সফটওয়্যার প্রকৌশলী হওয়া

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) :
| আপডেট: ১০ আগস্ট, ২০২৬, ০৫:২৪ পিএম | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৬, ০৫:২৪ পিএম
এসএসসিতে উপজেলা সেরা এনামের স্বপ্ন সফটওয়্যার প্রকৌশলী হওয়া

নওগাঁর মান্দা উপজেলায় সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা হয়েছে এনাম আহমেদ। ১২৫০ নম্বরের মধ্যে ১১৯৬ নম্বর পেয়ে সে উপজেলার মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে। ভবিষ্যতে একজন দক্ষ সফটওয়্যার প্রকৌশলী হয়ে দেশের প্রযুক্তিখাতে অবদান রাখার স্বপ্ন দেখছে মেধাবী এই শিক্ষার্থী।

এনাম আহমেদ মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

এনাম আহমেদ উপজেলার ছোটবেলালদহ গ্রামের এনামুল হকের ছেলে। তার বাবা এনামুল হক পেশায় একজন শিক্ষক এবং মা দিলরুবা খানম গৃহিণী। সন্তানের এমন সাফল্যে আনন্দ প্রকাশ করে পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এনাম আহমেদ বলে, ‘আমার মূল লক্ষ্য একজন দক্ষ সফটওয়্যার প্রকৌশলী হওয়া। প্রযুক্তিখাতে নতুন কিছু উদ্ভাবন করে দেশের অগ্রগতিতে বিশেষ অবদান রাখতে চাই।’ কাঙ্খিত লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবকসহ সবার দোয়া কামনা করেছে এনাম আহমেদ।

আপনার জেলার সংবাদ পড়তে