এসএসসি পরিক্ষা

বরিশাল বোর্ডের ১৫ বিদ্যালয়ে শতভাগ পাস, পাস করেনি ৫ স্কুলের কেউ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৬, ০২:২২ পিএম
বরিশাল বোর্ডের ১৫ বিদ্যালয়ে শতভাগ পাস, পাস করেনি ৫ স্কুলের কেউ

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ১৫ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর আগের বছর ১৭ টি বিদ্যালয়ে শতভাগ পাস করেছিল। সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সটিব অধ্যাপক আব্দুস সালাম।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বোর্ডের আওতাধীন ১ হাজার ৫১৫ টি বিদ্যালয়ের মধ্যে ১৫ টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। যারমধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ সাতটি, পিরোজপুর জেলায় তিনটি, বরগুনা জেলায় দুইটি, ভোলা জেলায় দুইটি ও ঝালকাঠি জেলায় একটি বিদ্যালয় রয়েছে।

তিনি আরো জানান, বোর্ডের আওতায় ৯৩৯ টি বিদ্যালয় ৫০ শতাংশের ওপরে শত ভাগের নিচে পাস করেছে। আর ৫০ শতাংশের নিচে পাস করেছে ৫৫৬ টি বিদ্যালয়। এছাড়া বোর্ডের আওতায় তিন জেলায় পাঁচটি বিদ্যালয়ের কেউ পাস করেনি। যারমধ্যে বরিশালে দুইটি, ঝালকাঠিতে দুইটি ও পিরোজপুরে একটি বিদ্যালয় রয়েছে। এরমধ্যে ঝালকাঠি জেলা সদরের সাওরাকাাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে সাতজন ও কাঠালিয়া উপজেলার বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ছয়জন, পিরেজপুর জেলা সদরের পোরগোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে আটজন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কেরামত গায়জাউদ্দীন নূরমোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন ও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর পঙ্কজ দেবনাথ উচ্চ বিদ্যালয় থেকে সাতজন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

আপনার জেলার সংবাদ পড়তে