খুলনায় ইয়াবা ট্যাবলেটসহ বিএনপি নেতা গ্রেপ্তার

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৬, ১২:২৫ পিএম
খুলনায় ইয়াবা ট্যাবলেটসহ বিএনপি নেতা গ্রেপ্তার

খুলনা জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও খুলনা বিএনপি মিডিয়া সেলের প্রধান হিসেবে পরিচয়দানকারী নাসির উদ্দীন সেন্টু ও তার স্ত্রী সাফিয়া বেগম, মারিয়াম ও আয়েশা নামের ৪ জনকে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-৬।

র‌্যাব-৬ সূত্রে জানা যায় শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা সদর থানাধীন মিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে  বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের খোকন মিয়ার ছেলে নাসির উদ্দীন সেন্টু (৩৭), তাঁর স্ত্রী সাফিয়া বেগম (৩২), কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মোঃ শফিকের মেয়ে মারিয়াম (২০) এবং আব্দুল্লার স্ত্রী আয়শাকে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

উদ্ধার করা ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৬ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উদ্ধার করা মাদকদ্রব্যসহ থানায় হস্তান্তর করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে