মণিরামপুর উপজেলা বিএপির নেতৃবৃন্দের আশু-রোগ মুক্তি কামনায় শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ এই দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন। দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু, মহিলা নেত্রী কাজী রওনক বেশ কিছুদিন যাবত শারীরিক অসুস্থ থাকায় তাদের আশু রোগমুক্তি কামনায় উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহসভাপতি মোঃ মিজানুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, আব্দুল মোতালেব, যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন, শামসুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, মাসুদ পারভেজ রুবেল, পৌর আহবায়ক আব্বাস উদ্দিন, সদস্য সচিব বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, ছাত্র নেতা এনজেল পারভেজ রিফাত' সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। অসুস্থ নেতাদের আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আব্দুস ছামাদ।