বুধহাটায় ফ্রি চক্ষু চিকিৎসা ও রোগি বাছাই ক্যাম্প আজ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৬, ০৮:৩৫ পিএম
বুধহাটায় ফ্রি চক্ষু চিকিৎসা ও রোগি বাছাই ক্যাম্প আজ

আশাশুনি উপজেলার বুধহাটায় আজ (রোজ রবিবার) ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হবে। বুধহাটা করিম সুপার মার্কেটে সকাল ৯ টায় ক্যাম্পের শুভ উদ্বোধন করা হবে। 

গ্রামীণ চক্ষু হাসপাতাল কদমতলা, সাতক্ষীরার আয়োজনে ক্যাম্পে ফ্রিতে চোখের দৃষ্টি ত্রুটি পরীক্ষা, প্রেসার পরীক্ষা, নেত্রনালীর পরীক্ষা এবং স্বল্প মূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হবে। আগত রোগিদের মধ্যে বাছাইকৃত ছানি রোগিদের বিদেশী লেন্স দিয়ে ছানি অপারেশন, ১ মাসের ঔষধ, হাসপাতালে যাতয়াত, থাকা ও খাওয়া ফ্রিতে করা হবে। 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন করবেন, উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি থাকবেন, আঃ করিম ঢালী, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর সরদার ও জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম। সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত ক্যাম্প চলবে।

আপনার জেলার সংবাদ পড়তে