নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের নবগঠিত গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৮ আগস্ট) দুপুরে কলেজের হল রুমে গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি সরদার তানজির হোসেন তনু সভায় সভাপতিত্ব করেন। সভায় শিক্ষার মান উন্নয়ন বিষয়ে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তফা শাহীন, ডাঃ হুমায়ুন কবীর, স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জীব কুমার সাহা, সরদার তসলিম আহমেদ টংকার, গোলাম মোস্তফা মিলন, কাজী ইনায়েত হোসেন, মোঃ হুমায়ুন কবীর রিন্টু, কমিটির সদস্য মোঃ আরিফুজ্জামান সোহেল, বিপুল হোসেন খান প্রমুখ।
সূত্র জানায়, সরদার তানজির হোসেন তনু পূর্বেও প্রতিষ্ঠানটির একই দায়িত্বে থেকে সফলতার সাথে কাজ করেছেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছেন। উন্নয়নমূলক কাজ করে প্রশংসিত হয়েছেন।
অভিভাবক ও এলাকাবাসীর প্রত্যাশা সরদার তানজির হোসেন তনু দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও সমাজসেবামূলক মনোভাবের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষা ও ব্যবস্থাপনায় আরও এগিয়ে যাবেন এবং প্রতিষ্ঠানটির সুনাম নতুন উচ্চতায় পৌঁছাবে।