যশোরের অভয়নগর উপজেলার ভবদহের জলাবদ্ধতা দূর করতে স্বেচ্ছাশ্রমে আমডাঙা খালের কচুরিপানা অপসারণ করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার(৮আগষ্ঠ) দুপুরে উপজেলার আমডাঙা খালের কচুরিপানা অপসারণ কর্মসূচি পরিদর্শন করেন এবং কাজের সার্বিক খোঁজখবর নেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফরাজী মতিয়ার রহমান।
পরিদর্শনকালে উপজেলা বিএনপি’র দ্রুত আমডাঙ্গা খাল সংস্কার করে ভবদহের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানান। এ সময় খালের পাশে গড়ে ওঠা বিভিন্ন মালিকানাধীন বালুর ড্যাম্পের বালুমিশ্রিত পানি সরাসরি খালে ফেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, বালুমিশ্রিত পানি খালে পড়ার কারণে খালের তলদেশ ভরাট ও উঁচু হয়ে যাচ্ছে, যা পানি নিষ্কাশনে বড় ধরনের বাধা সৃষ্টি করছে। এছাড়া, স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারের এই মহৎ কাজে অংশগ্রহণকারী সাধারণ মানুষের জন্য নিজ দায়িত্বে খাবারের ব্যবস্থা করার কথা তিনি উলেখ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা শিবপদ বিশ্বাস, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বর্তমান সভাপতি মুজিবর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স এবং বিএনপি নেতা আবু নওশাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।