নগরীতে খেলাফত প্রতিষ্ঠার লক্ষে তরবিয়াতী সভা

এম এ আজিম, (খুলনা) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৬, ০৫:০৬ পিএম
নগরীতে খেলাফত প্রতিষ্ঠার লক্ষে তরবিয়াতী সভা

খেলাফত প্রতিষ্ঠার লক্ষে তরবিয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগষ্ট) খুলনা জেলা খেলাফত মজলিসের পক্ষ থেকে নগরীর বয়রাস্থ খানজাহান আলী নূরানী একাডেমিতে দিনব্যাপী এ সভার আয়োজন করা হয়। জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ যোবায়ের এর পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা নাসির উদ্দিন।  এ-সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা শফিকুর রহমান,  জেলা খেলাফত মজলিস নেতা মো. মামুনুর রশিদ, মাওলানা সালাউদ্দিন, কারী মিজানুর রহমান, মো. ইব্রাহিম, হাফেজ কামরুজ্জামান, জাকির হোসেন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে