বাজারে কৃষকদের বিক্রি করতে আনা পণ্য ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের জিম্মি করে কৃষি পণ্য কিনলে ব্যবস্থা নেওয়া হবে শৈলকুপা বাজার পরিদর্শন করে একথা বললেন আইন মন্ত্রী আসাদুজ্জামান। শনিবার সকালে ঝিনাইদহ জেলার শৈলকুপা বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসবকথা বলেন। তিনি বলেন কৃষকদের বিক্রি করতে বাজারে আনাপণ্য ধলতা, তোলাসহ প্রতিমন মালের উপর ৫কেজি বেশি চলে যায়। কৃষকার যাতে ৪০ কেজিতে প্রতিমণ কৃষি পণ্য বিক্রি করতে পারে সেই ব্যাপারে সরকারী ভাবে নির্দেশনা রয়েছে। তারই ধারাবাহিকতায় আমি জানতে পারি শৈলকুপা বাজারে প্রতিমণ কৃষি পণ্যর উপর ২কেজি ধলতা নেওয়া হয়।সেটা বন্ধ করা হয়েছে। ইতিমধ্যে দুই ব্যক্তিকে জরিমানা সহ একজনকে জেল দেওয়া হয়েছে। তারপর আজ আমি সরেজমিনে কৃষকদের বাজারে পণ্য বিক্রি করতে আনা পণ্যের ৪০কেজির বেশি ব্যবসায়ীরা অতিরিক্ত কোন কিছু নিচ্ছে কিনা তার খোঁজখবর নিতে আসছি। কৃষি পণ্য কিনার ব্যাপারে ব্যবসায়ীরা ধলতা নিলে বা সিন্ডিকেট করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের প্রতিটি পণ্যের সাথে মিশে আছে তার শরীরের ঘামের গন্ধ। এই সরকার কৃষি বান্ধব সরকার তাই কৃষকের পণ্য কেনার সময় ব্যবসায়ীরা কোনরকম কৃষকদের হয়রানি করতে পারবে না সেই জন্য বাজার কমিটির সদস্যদের নির্দেশনা ও দেয়া হয়েছে।