সরাইলে আনোয়ার হোসেনের নেতৃত্বে গণঅভ্যুত্থান দিবস পালিত

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬, ১২:২৪ পিএম
সরাইলে আনোয়ার হোসেনের নেতৃত্বে গণঅভ্যুত্থান দিবস পালিত

৫ আগস্ট গণঅভ্যত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য  মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। 

সহস্রাধিক নেতা কর্মীর অংশ গ্রহণে  মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক  জহিরুল ইসলাম ভুঁইয়ার সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য দেন বিএনপি নেতা আবদূর রহিম, উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর রহমান মাস্টার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল ও ছাত্রদল নেতা সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, জিয়া পরিষদ ও অন্যান্য অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যত্থান দিবস ও জুলাই বিপ্লবে যারা শহীদ আহত নিহত হয়েছেন ও পুঙ্গত্ববরণ করেছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।  ছাত্র, জনতা, রাজনৈতিক নেতা-কর্মীসহ দেশের সর্বশ্রেণি পেশার মানুষের ঐক্যবদ্ধ রক্তাক্ত আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জুলাই গণঅভ্যত্থানের সেই আন্দোলনের উদ্যেশ্যকে ধারণ করার পাশাপাশ দেশের স্বাধীনতার রক্তাক্ত ইতিহাসও সকলকে ধারন করতে হবে। এ সময় তিনি সরাইল উপজেলার বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তাদের কৃতকর্মের প্রশংসা করেন। 

সরাইলের সর্বস্থরের জনগণের উদ্যেশ্যে আনোয়ার হোসেন বলেন, আমি সার্বক্ষনিক আপনাদের পাশে আছি ও থাকব। দিন হউক কিংবা রাত হউক যখনই আমাকে স্মরন করবেন আমি আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো।  আমার চাওয়া পাওয়া কেবল আপনাদের সেবা করা। কেবল আমি নয়, আমার সন্তানেরাও আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকবে। চিকিৎসাজনিত যেকোনো সহযোগিতায় আপনারা আমার সন্তানদের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা নিবেন। সকলের উদ্যেশ্যে তিনি আরও বলেন, আমাকে আপনারা শ্রম ঘাম দিবেন। আমি আপনাদের জন্য রক্ত দেব ইনশাল্লাহ।

আপনার জেলার সংবাদ পড়তে