আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৮:২১ পিএম
আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় "জুলাই গণঅভ্যুত্থান দিবস" পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে থেকে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা ও কোরআন তেলোয়াত করা হয়। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান,উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপি’র সভাপতি এ, জেড,এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মোঃ পশিম উদ্দীন, জুলাই যোদ্ধা মোঃ নাঈম হাসান রাব্বু, জুলাই যোদ্ধা মিঠুনের মা, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তি বর্গ গণ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শনী তুলে ধরা হয় ।

আপনার জেলার সংবাদ পড়তে